আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কুয়েত্তা শহরের সারইয়াব সড়কে আইন শৃংখলা রক্ষী বাহিনীর একটি গাড়ীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ৪ ব্যক্তি নিহত এবং ১৯ জন আহত হয়েছে। নিহত ৪ জনের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।
কুয়েত্তা পুলিশ জানিয়েছে, হামলাটি ছিল আত্মঘাতী। টহল পুলিশের একটি গাড়ীকে লক্ষ্য করে নিজেকে বিস্ফোরিত করে আত্মঘাতী ঐ হামলাকারী।
পুলিশের ভাষ্যমতে, পূর্ব থেকে ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকা আত্মঘাতী টহল পুলিশের ঐ গাড়িটি নাগালের মধ্যে আসা মাত্রই গাড়ির কাছাকাছি পৌঁছে তার সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটায়।
আশেপাশের এলাকা থেকে ঐ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়ি-ঘর ও পার্করত গাড়িগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তালেবান।#


