২৫ ডিসেম্বর ২০১৭ - ১৭:২০
জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা গুয়েতেমালার

যুক্তরাষ্ট্রের পর এবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছে গুয়েতেমালা।

আবনা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পর এবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছে গুয়েতেমালা। দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশনা দিয়েছেন। খবর বিবিসির। উল্লেখ্য, জাতিসংঘে ট্রাম্পের জেরুজালেম ঘোষণা বাতিল করার প্রস্তাবের বিপক্ষে ভোটদানকারী নয়টি দেশের মধ্যে গুয়েতেমালা একটি। জেরুজালেম বর্তমানে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে।#