আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের আল-আহদ ওয়েব সাইটে সৌদি আরবে সশস্ত্র সংঘর্ষের তথ্য প্রকাশ করা হয়েছে।
রিয়াদের আল-হায়ের কারাগারে সশস্ত্র সংঘর্ষে ৩ সৌদি প্রিন্স ও ৭ কারারক্ষী নিহত হয়েছে।
সংঘর্ষের পর হায়ের কারাগারের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্পেশাল ফোর্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে রাজধানী রিয়াদের ঐ এলাকায় টহল দিতে দেখা যায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগে কিং সালমানের সিদ্ধান্তের বিরোধিতা করায় ১১ জন প্রিন্সকে আটক করে হায়ের কারাগারে প্রেরণ করা হয়।#