আবনা ডেস্কঃ সৌদি আরবের একজন লেখক দেশটির সব মসজিদের মাইকে আজান প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এমবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আল সুহাইমি নামের ওই লেখক মসজিদের সংখ্যাও কমাতে বলেছেন।
সুহাইমির দাবির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদির মুসলমানরা। তারা এ লেখকের শাস্তি দাবি করেছেন।
স্থানীয় সোমবার সৌদির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় সুহাইমির লেখালেখি এবং গণমাধ্যমে তৎপরতা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া তাকে একটি তদন্ত কমিটির মুখোমুখি হতে নির্দেশ দেয়া হয়েছে।
সৌদির অনলাইন সংবাদ মাধ্যম সাবাকের বরাতে সুহাইমিকে নিষিদ্ধের খবর জানিয়েছে চীনা সংসবাদ সংস্থা সিনহুয়া। রিয়াদ ডেইলিও একই খবর জানিয়েছে।
জানা গেছে, দুবাই ভিত্তিক এমবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সুহাইমি বলেন, উচ্চঃস্বরে আজান বয়স্ক লোক ও শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে। একই সময়ে বহু মসজিদের মাইকে আজান প্রচারিত হলে জনগণের অসুবিধা হয় এবং শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তার মতে, যেসব এলাকায় একাধিক মসজিদ রয়েছে, সেখানে বাড়তি মসজিদও বন্ধ করে দিতে হবে।
২২ ফেব্রুয়ারি ২০১৮ - ১৫:০৬
News ID: 883045
সুহাইমির দাবির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদির মুসলমানরা। তারা এ লেখকের শাস্তি দাবি করেছেন।