২৭ ফেব্রুয়ারি ২০১৮ - ১৬:৫০
সৌদি সামরিক বাহিনীতে নারী : আরেকটি বড় পরিবর্তন

দেশটির কিছু প্রদেশে সৈনিকের পদে সৌদি মেয়েদের জন্য আবেদন করার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আবনা ডেস্কঃ সৌদি আরবে এই প্রথমবারের মতো মেয়েদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদনপত্র ছাড়া হয়েছে। সম্প্রতি সৌদি আরবের সমাজে যে সব বড় পরিবর্তনের সূচনা হয়েছে, এ ঘোষণা হচ্ছে তার মধ্যে সর্বশেষ।
দেশটির কিছু প্রদেশে সৈনিকের পদে সৌদি মেয়েদের জন্য আবেদন করার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মাসের শেষ নাগাদ পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে।
অবশ্য এই নারী সৈনিকদের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে যে, তাদের সরাসরি যুদ্ধ করতে হবে না। তারা বরং কাজ করবেন নিরাপত্তা বিভাগে।
আবেদন করার জন্য ১২টি যোগ্যতার কথা উল্লেখ করে বলা হয়েছে, তাদের বয়েস অবশ্যই ২৫ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে, এবং তারা কমপক্ষে হাই স্কুল পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
সূত্র : বিবিসি