আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের পশ্চিম উপকূলবর্তী ‘আনবারা’ এলাকায় অবস্থিত ইউএই’র সাথে সম্পৃক্ত এবং সৌদি জোটের সহায়তাকারী মিলিশিয়া বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ বাহিনী।
ইয়েমেনের এক সামরিক সূত্র জানিয়েছে যে, এ ড্রোন হামলায়, পশ্চিম উপকূলবর্তী ‘আনবারা’ এলাকার ‘খাতাল’ অঞ্চলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রণাধীন মিলিশিয়া সদর দপ্তর আক্রান্ত হয়েছে।
কয়েকদিন আগে জোটের সাথে সম্পৃক্ত এ আধা সামরিক বাহিনীকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জমাদি সরবরাহ করার লক্ষ্যে ইয়েমেনের পশ্চিম উপকূলে অপারেশন হেলিবোর্ন পরিচালনা করে জোট।
এদিকে, ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র সম্প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে যে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সৌদি আরব ও আরব আমিরাতের ভেতরে যে কোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
প্রসঙ্গত, ইয়েমেনের উপর প্রায় ৪ বছর ধরে চালানো অমানবিক আগ্রাসনের নেতৃত্ব দানকারী সৌদি জোটের গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত।#
২৪ জুলাই ২০১৮ - ০১:০৫
News ID: 902838
ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের মিলিশিয়া সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন সেনারা।