আবনা ডেস্কঃ ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক সবসময় উত্তেজনার। মাঝে মাঝে দুই দেশের নেতাদের মধ্যে সৌজন্য দেখা যায়।
২০১৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।
মোদির ওই আমন্ত্রণের ভারত-পাকিস্তান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে কিছুটা বন্ধুত্বে ছটা দেখা গিয়েছিল। এবার সেই পথ অনুসরণ করছে ইমরান খান।
নিজের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন তিনি। মোদি ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানাচ্ছেন ইমরান খান।
মঙ্গলবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের মুখপাত্র। আগামী ১১ আগস্ট ইমরানের অভিষেক অনুষ্ঠানে মোদি যেতে পারেন বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
এর আগে সোমবার মোদি ফোন করে শুভেচ্ছা জানান ইমরান খানকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
৩১ জুলাই ২০১৮ - ১৬:১৯
News ID: 903790
২০১৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।