আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
পাকতিয়া পুলিশের মুখপাত্র ওয়ালি তাবাসসুম জানিয়েছেন: আত্মঘাতী ২ ব্যক্তি জুমআর নামাযের সময় মসজিদে ঢুকে প্রথমে মুসল্লিদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাদের শরীরে থাকা এক্সপ্লোসিভ বেল্টগুলোর বিস্ফোরণ ঘটায়।
ঘটনাটি দেশের পাকতিয়া প্রদেশের প্রাণকেন্দ্র গার্দিজ শহরে অবস্থিত ইমামে যামানা (আ.) মসজিদে ঘটেছে।
এদিকে, কিছু কিছু আফগান গণমাধ্যমের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এ হামলায় অন্তত ১০০ মুসল্লি শহীদ এবং ৩০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধর্মীয় কেন্দ্র ও আলেমদেরকে লক্ষ্য করে পরিচালিত এ ধরণের হামলা ইতিপূর্বে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বহুবার চালিয়েছে।#


