আবনা ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে তালেবান জঙ্গিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৮ জঙ্গি নিহত হয়েছে।
আজ সোমবার দেশটির সেনা সূত্রে এ কথা বলা হয়েছে।
অঞ্চলটির ২০৯ শাহিন সেনা ঘাঁটির মুখপাত্র হানিফ রেজাই রবিবার সন্ধ্যায় বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এ হামলা শুরু করেছে।
নিহত জঙ্গিদের মধ্যে তালেবানদের স্থানীয় দুই কমা-ার রয়েছে। তারা হলো কারি আব্দুল্লাহ্ ও রহমত উল্লাহ।
বিগত কয়েক মাসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সমর্থিত আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ওপর স্থল ও আকাশ পথে হামলা জোরদার করেছে।
৮ অক্টোবর ২০১৮ - ১৭:১৪
News ID: 912073
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে তালেবান জঙ্গিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৮ জঙ্গি নিহত হয়েছে।