৩০ জানুয়ারি ২০১৯ - ০৪:৪২
ইয়েমেনিদের অতর্কিত হামলায় ৩ সৌদি সেনা নিহত

সৌদি আরবের জিজান অঞ্চলে ইয়েমেনিদের অতর্কিত হামলায় ৩ সৌদি সেনা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি আরবের জিজান প্রদেশে সদ্য নির্মিত আল-হাসকুল ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ বাহিনী।

ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, এ অভিযানে নিহত হয়েছে ৩ সৌদি সেনা এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

এছাড়া, ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের দক্ষিনাঞ্চলীয় আসির অঞ্চলে ভাড়াটে সেনাদের উপর পৃথক দু’টি অভিযান চালিয়েছে।#