৩০ মার্চ ২০১৯ - ২০:২১
ইয়েমেনিদের হামলায় আগ্রাসী জোট বাহিনীর বহু সেনা নিহত

ইয়েমেনের যৌথ বাহিনীর হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের বহু সৈন্য নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি আরবের আসির ও জিজান প্রদেশে ইয়েমেনের সেনা ও গণবাহিনীর সর্বশেষ অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোটের বহু সৈন্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ইয়েমেন বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট ‘আলাব’ ক্রসিংয়ের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত জোট বাহিনীর একটি ঘাঁটিকে লক্ষ্য করে ২টি জিলজাল-১ মডেলের ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

এ হামলায় আগ্রাসী বাহিনীর বেশ কয়েকজন সৈন্য নিহত ও আহত হয়েছে।

এদিকে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের ‘হারাদ্ব’ অঞ্চলে ইয়েমেনের যৌথবাহিনীর এক অভিযানে বহুসংখ্যক আগ্রাসী সেনা হতাহত হয়েছে।#