আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমের আদ-দালি ও আল-হাদিদাহ প্রদেশে সৌদি আগ্রাসীদের হামলায় উল্লেখযোগ্য সংখ্যক হতাহত হয়েছে। যাদের বেশীরভাগই শিশু।
ইয়েমেনের আদ-দালি প্রদেশে সৌদি আগ্রাসীদের অনবরত গুলি বর্ষণের ঘটনায় একই পরিবারের ৪ শিশু শহীদ এবং অপর ৪ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, প্রদেশের কাতাবাহ অঞ্চলের দু’টি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় দু’টি বাড়ি পরিপূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
এদিকে, আল-হাদিদাহ অঞ্চলে সৌদি আগ্রাসীদের গুলিতে ১ শিশু শহীদ এবং অপর ১ শিশু আহত হয়েছে। এ হামলায় বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।#