আবনা ডেস্ক: পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে গুলি চালানো হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪টা) দিকে এই ঘটনা ঘটে। এ সময় মসজিদে তারাবির নামাজ চলছিল। মসজিদে গুলির শব্দে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের ধারণা, ঘটনাটির সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, মসজিদটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকাজুড়ে অবস্থান নিয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
মসজিদের এক মুসল্লি জানিয়েছেন, গুলির শব্দে মুসল্লিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় এক ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ উপস্থিত হয়ে পুরো মসজিদটি ঘিরে ফেলে।
১১ মে ২০১৯ - ০৬:৫২
News ID: 940606
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪টা) দিকে এই ঘটনা ঘটে। এ সময় মসজিদে তারাবির নামাজ চলছিল।