(ABNA24.com) ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে পরিচালিত এ হামলায় সিরিয়ার এক সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া, একটি সামরিক যান ধ্বংস হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতকাল (সোমবার) শেষ বেলায় সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইহুদিবাদী সেনারা কুনেইত্রায় একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং তা খান আরনাব এলাকার একটি সামরিক স্থাপনায় আঘাত হানে।
এদিকে ইসরাইলের বর্বর বাহিনী দাবি করেছে, তারা সিরিয়ার একটি বিমান-বিধ্বংসী অবস্থানে হামলা চালিয়েছে। ইসরাইলের একটি সামরিক বিমান হামলার শিকার হলে ইসরাইল এ পদক্ষেপ নেয় বলে দাবি করেছে তেল আবিব।
ইহুদিবাদী সেনারা বলছে, হামলার শিকার হওয়ার আগে বিমানটি উত্তর ইসরাইলে রুটিন ফ্লাইটে অংশ নিচ্ছিল। ইসরাইল বলছে, সিরিয়ার সেনারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালেও বিমানটিতে আঘাত করতে ব্যর্থ হয় এবং বিমানটি তার মিশন সম্পন্ন করে।
কুনেইত্রার কাছেই গোলান মালূভূমির অবস্থান। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয় এবং এ পর্যন্ত তা ফেরত দেয় নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলানকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন।#
/129
৩০ মে ২০১৯ - ০৪:২০
News ID: 945246
ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে পরিচালিত এ হামলায় সিরিয়ার এক সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া, একটি সামরিক যান ধ্বংস হয়েছে।