৩০ মে ২০১৯ - ০৪:২০
২১ রমজান: উদযাপিত হলো হজরত আলী(আ.)'এর শাহাদত রজনী

২১ রমজান রাতে প্রাণ হারান হজরত আলী(আ.)। ১৯ রমজান ঘাতকের বিষাক্ত তরবারির আঘাতে আহত হয়েছিলেন তিনি। সেজদায় থাকার সময় হজরত আলী(আ.)এর মাথায় আঘাত করা হয়েছিল। শোকাবহ এ রজনী ইসলামি ভাব গাম্ভীর্য এবং গভীর শোকের মধ্য দিয়ে পালন করা হয়েছে ইরানে। গত রাতের এ সব ছবি তোলা হয়েছে তেহরানের সাজমানে জনুবির কমরে বনি হাশেম মসজিদ থেকে।#