২ জুন ২০১৯ - ০৫:২২
পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়া

পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়া



ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়ার আরবি ও অর্থ:



اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مُحِبَّاً لاَِوْلِیائِکَ، وَمُعادِیاً لاَِعْدائِکَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِیائِکَ، یا عاصِمَ قُلُوبِ النَّبِیّینَ .



অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।



/129