(ABNA24.com) ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, 'আমরা আগেই শত্রুদেরকে এ হুঁশিয়ারি দিয়েছি যে তারা যাতে তাদের অবস্থান থেকে সামনের দিকে আর এক পা-ও না এগোয়। শত্রুরা এখন তাদের প্রতিটি অবস্থান থেকে পিছু হটছে। কারণ ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, শত্রুর যেকোনো হুমকি অঙ্কুরেই বিনাশ করে দিতে পারে।'
তিনি আজ (মঙ্গলবার) কেরমানশাহ প্রদেশে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় এ কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি আরও বলেন, শত্রুরা তাদের নিজেদের দুর্বলতা ও অক্ষমতা ঢাকতে নানা হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু তারা তাদের হুমকি বাস্তবায়ন করতে পারবে না। এক সময় ইরানের পাশে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার বড় ধরণের সামরিক শক্তি ছিল, কিন্তু তারা ইরানের সামরিক সক্ষমতা এবং প্রস্তুতি দেখে কোনো দুঃসাহস দেখায় নি।
তিনি বলেন, 'আমরা শত্রুর হুমকি মোকাবেলায় বলছি সাহস থাকলে সামনে আসুন আমরা আপনাদের শিং ভেঙ্গে দেব।'#
/129
১২ জুন ২০১৯ - ০৫:৪৮
News ID: 949951
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, 'আমরা আগেই শত্রুদেরকে এ হুঁশিয়ারি দিয়েছি যে তারা যাতে তাদের অবস্থান থেকে সামনের দিকে আর এক পা-ও না এগোয়। শত্রুরা এখন তাদের প্রতিটি অবস্থান থেকে পিছু হটছে। কারণ ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, শত্রুর যেকোনো হুমকি অঙ্কুরেই বিনাশ করে দিতে পারে।'