(ABNA24.com) সাইপ্রাসের ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা ‘সাইপ্রাস মেইল’ গতকাল (বুধবার) জানিয়েছে, ইসরাইলের এসব নাগরিক ওই তরুণীকে তার হোটেল কক্ষে ধর্ষণ করে। তবে ভিক্টিম তরুণী কোন দেশের নাগরিক তা প্রকাশ করে নি পত্রিকাটি। সাইপ্রাসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন।
এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ১২ নাগরিকের আটকের খবর জানে বলে নিশ্চিতি করেছে। আটক ব্যক্তিদের সঙ্গে ইসরাইলের কনসাল ইউসেফ উরুমব্রান্ড যোগাযোগ করেছেন এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করেছেন।
গত বছর কলম্বিয়ায় একটি যৌন চক্র পরিচালনার দায়ে ইসরাইলের ছয় নাগরিককে আটক করেছিল পুলিশ। এ চক্র অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে প্রতারণার মাধ্যমে ইসরাইলি পর্যটকদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করত।#
/129