২০ জুলাই ২০১৯ - ০৩:৪৭
ভারত কবে পাচ্ছে এস-৪০০?

ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক বলেছেন, ২০২৩ সালের এপ্রিলের মধ্যে রাশিয়া ভারতের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে। ভারত রাশিয়ার সঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে বলে তিনি জানান।

(ABNA24.com) ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক বলেছেন, ২০২৩ সালের এপ্রিলের মধ্যে রাশিয়া ভারতের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে। ভারত রাশিয়ার সঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে বলে তিনি জানান।

২০১৮ সালের অক্টোবরে ভারত ও রাশিয়া প্রায় সাড়ে পাঁচশ’ কোটি ডলারের একটি চুক্তিতে সই করেছে। ওই চুক্তি অনুযায়ী এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া।

ভারত রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার চুক্তির করার পর আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে। মার্কিন হুমকি প্রসঙ্গে গতকাল ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, ভারতের এস-৪০০ কেনার প্রয়োজন রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে।   

মার্কিন হুমকি উপেক্ষা করে তুরস্কও রাশিয়া থেকে এস-৪০০ কিনেছে। এরইমধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কয়েকটি চালান তুরস্কের কাছে হস্তান্তরও করা হয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যেই তুরস্কে এসব ব্যবস্থা মোতায়েনের কাজ পুরোপুরি শেষ হবে।#



/129