৩০ জুলাই ২০১৯ - ০৮:৩০
পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১৭

পাকিস্তানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের পাঁচজন ক্রু, অপর ১২ জন বেসামরিক নাগরিক। বিমানটি একটি বাড়িতে গিয়ে পড়ে, এর ফলে সেখানে আগুন ধরে যায়।

(ABNA24.com) পাকিস্তানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের পাঁচজন ক্রু, অপর ১২ জন বেসামরিক নাগরিক। বিমানটি একটি বাড়িতে গিয়ে পড়ে, এর ফলে সেখানে আগুন ধরে যায়।

সামরিক ও বেসামরিক উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপিন্ডির মোরা কালুর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করে নি তারা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতেই দেশটির সেনাবাহিনীর সদরদপ্তর। #


/129