১৩ আগস্ট ২০১৯ - ০৭:৪২
আমিরাতের কনিষ্ঠ হাফেজকে সম্মাননা প্রদর্শন

সংযুক্ত আরব আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিলের মহাসচিব সেদেশের সর্ব কনিষ্ঠ হাফেজকে সম্মাননা প্রদর্শন করেছেন।

(ABNA24.com) সংযুক্ত আরব আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিলের মহাসচিব রিম আব্দুল্লাহ আল-ফালাসী সেদেশের সর্ব কনিষ্ঠ হাফেজের পরিবারকে উদ্দেশ্য করে লিখেছেন: এটি একটি মহান সাফল্য।

আর এরফলে আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিলও গর্বিত।

তিনি গুরুত্বারোপ করে বলেন: এই প্রতিভাবান শিশুর বিকাশ ও সাফল্যের জন্য আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিল সর্বাত্মকভাবে সাহায্য করবে।

আমিরাতের মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ এখনো স্কুলে ভর্তি হয়নি এবং পড়তে অথবা লিখতে পারে না। এ অবস্থায় এই শিশু সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।

বর্তমানে মেইসাম ইয়াহিয়ার বয়স ৬ বছর।

সংযুক্ত আরব আমিরাতের সর্ব কনিষ্ঠ হাফেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে।  


/129