(ABNA24.com) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরান বিশ্বে উত্তেজনা ছড়াতে চায় না। ইরান চায় বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তা। একইসঙ্গে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।
তেহরানে এক লাখ দশ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আজ তিনি এ কথা বলেন।
রুহানি বলেন কোনো দেশই ইরানকে দমিয়ে রাখতে পারবে না। যারা অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের উচিত নিজেদের ভুলনীতি ও পন্থা থেকে বেরিয়ে এসে সম্মান ও মর্যাদার সঙ্গে ইরানের অধিকার মেনে নেয়া।
রুহানি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শত্রুতামূলক অবরোধ এবং নিষেধাজ্ঞা তুলে না নিলে আমেরিকার সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। পরমাণু সমঝোতার অন্যান্য পক্ষ যদি চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে তাহলে ইরানও বাস্তবায়ন করবে।
ইরান কোনো শত্রুর ভয়ে নয় বরং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে হারাম ফতোয়া প্রদান এবং ইরানের প্রতিরক্ষা নীতির কারণেই পরমাণু অস্ত্র তৈরি করবে না।#
/129
২৮ আগস্ট ২০১৯ - ০৩:৪৫
News ID: 972135
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরান বিশ্বে উত্তেজনা ছড়াতে চায় না। ইরান চায় বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তা। একইসঙ্গে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।