(ABNA24.com) এ সময় প্রেসিডেন্ট রুহানি ইরানে বিক্ষোভের নামে সহিংসতা এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তা মোকাবেলায় ইরানি জনগণের পাল্টা প্রতিরোধমূলক অবস্থানের প্রশংসা করেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, শত্রুরা ভেবেছিল তাদের উস্কানিতে বিক্ষোভের নামে যে সহিংসতা শুরু হয়েছিল তা মাসের-পর-মাস চলবে কিন্তু ইরানি জনগণের সরব উপস্থিতি এবং তাদের দৃঢ় অবস্থান শত্রুদেরকে আবার হতাশ করেছে।
ড. হাসান রুহানি বলেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে সে অনুসারে শত্রুরা গত দুই বছর ধরে বিপুলসংখ্যক অর্থ বিনিয়োগ করেছে।
একদিকে তারা অর্থ, অস্ত্র এবং প্রচারণা বোমার সাহায্যে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে, অন্যদিকে তারা ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।
শত্রুরা ভেবেছিল যদি কোন বিপর্যয় নেমে আসে তাহলে ইরানের পুরো সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”
.........
340