(ABNA24.com) এসব ব্যক্তি নাম নিবন্ধন করলেও এখনই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য বলে বিবেচিত হবেন না। জাতীয় বাছাই কমিটিতে তাদের প্রার্থিতা পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তারপর অভিভাবক পরিষদে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের প্রার্থিতার পক্ষে সার্টিফিকেট দেয়া হবে। এরপরই তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
আগামী একুশে ফেব্রুয়ারি ইরানের ২০০ সংসদীয় আসনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের সংসদ সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হন। ইরানে নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়ে থাকে এবং এ পর্যন্ত প্রতিটি নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হয়েছে।
ইরানের জাতীয় সংসদের তিনবারের স্পিকার ড. আলী লারিজানি এবার নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
.........
340