(ABNA24.com) গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় গ্রিসের বাস্কেটবল ক্লাব এ-ই-কে'র হাজার হাজার সমর্থক ফিলিস্তিনের পতাকা ওড়ান। তারা ইসরাইলি কারাগারে বন্দি কয়েক জন ফিলিস্তিনি নেতার ছবিও তুলে ধরেন।
ইউরোপীয় বাস্কেটবল লীগের আওতায় অনুষ্ঠিত ইসরাইলি ক্লাব হাপোয়েল-এর সমর্থকদের সঙ্গে কোনো সংঘাতে না গিয়েই দখলদার ও বর্ণবাদী অবৈধ ইসরাইল সরকারের পতাকায় আগুন দেন।
দখলদার ইসরাইল এশিয়ায় অবস্থিত ফিলিস্তিনি ভূমি দখল করে রাখা সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের টিমগুলো মুসলিম ও আরব দেশগুলোর নিষেধাজ্ঞা বা বয়কট এড়াতে ইউরোপের লীগগুলোতে অংশ নিয়ে থাকে।
...........
340