আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গাজার নিরীহ জনগণের উপর জায়নবাদী ইসরাইলের হামলার চতুর্থ দিন পর্যন্ত ১০১ জন ফিলিস্তিনি শহীদ এবং ৭ শতাধিক আহত হয়েছে। আহত যে সকল ব্যক্তিকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের শরীর ঝলসে গেছে অথবা অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, জায়নবাদী সৈন্যরা যে সকল অস্ত্র ব্যবহার করছে তা নিহতদের লাশ নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহতদের সুরতহাল রিপোর্টও এ বাস্তবতার প্রমাণ করে।

১২ জুলাই ২০১৪ - ১২:০৯