ইমাম রেযা (আ.)
-
পবিত্র রাযাভি মাজারে ইসলামি ঐক্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।
ইসলামি ঐক্য বিষয়ক ৪০তম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানটি —যা ইসলামের মহান নবী ও ইমাম সাদিক (আ.)-এর জন্মবার্ষিকীর সাথে সমাপতিত হয়েছে—ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারের কুদস হলে অনুষ্ঠিত হয়।
-
পবিত্র রাযাভি মাজারে ইসলামি বিপ্লবের শহীদ নেতার দাফনের ৪০তম দিন উপলক্ষে আয়োজিত স্মরণসভা।
ইসলামি বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর দাফনের চল্লিশতম দিন উপলক্ষে আয়োজিত স্মরণসভাটি ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণের ‘গ্রেট প্রফেট কোর্টইয়ার্ড’-এ অনুষ্ঠিত হয়; এতে বিপুল সংখ্যক তীর্থযাত্রী ও স্থানীয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই সময়টি ছিল ইমাম হাসান-আসকারি (আ.)-এর শাহাদাত বার্ষিকীর দিন।
-
পবিত্র রাযাভি মাজারে আয়াতুল্লাহ সোবহানির যিয়ারত ও পরিদর্শন
বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমাম রেযা (আ.)-এর আলোকোজ্জ্বল মাজার যিয়ারত করেন এবং পবিত্র রাযাভি মাজারের ‘দারুল-যিকর’ কক্ষে -শহীদ নেতার সমাধিস্থল- উপস্থিত হন।
-
রবিউল আউয়াল মাসের শুরুতে ইমাম রেযা (আ.)-এর মাজারে পতাকা পরিবর্তন অনুষ্ঠান
মহররম ও সফর—এই দুই মাসের সমাপ্তি উপলক্ষে রবিউল আউয়াল মাসে পবিত্র মাজারের খাদেমদের উপস্থিতিতে ইমাম রেযার (আ.) আলোকিত গম্বুজের ওপরের পতাকা এবং তাঁর পবিত্র মাজারের আচ্ছাদন পরিবর্তন করা হয়।
-
বাহরাইনে অব্যাহত সহিংস দমন-পীড়ন
ইমাম রেযা (আ.)-এর স্মরণে শোকানুষ্ঠান আয়োজনের দায়ে শিয়াদের গ্রেপ্তার করা হয়েছিল।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে অষ্টম ইমামের শোক পালনরত তীর্থযাত্রীদের মাঝে সকালের নাস্তা বিতরণ।
ইমাম রেযা (আ.)- এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে, বিবি ফাতেমা মাসুমা (সা.আ.) - এর পবিত্র মাজারে অবস্থিত ‘হযরতি’ চায়ের স্টলগুলো শোকসন্তপ্ত তীর্থযাত্রীদের মাঝে চা ও সকালের নাস্তা বিতরণ করে সেবা প্রদান করেছে।
-
শাহ চেরাগ (আ.)-এর মাজারে ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা
২৯শে সফর—আহমদ ইবনে মুসা শাহ-এ চেরাগ (আ.)-এর মাজার প্রাঙ্গণে ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে বিপুল সংখ্যক শোকাতুর মানুষের সমাগম ঘটে।
-
পবিত্র রাযাভি মাজারে ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শাম-এ গারিবান’ অনুষ্ঠান।
শাহাদতের সন্ধ্যায় ইমাম রেযা (আ.)-এর স্বরণে ‘শাম-এ গারিবান’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‘আস্তানে কুদস রাযাভি’-র তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ আহমাদ মারভি এবং একদল খাদেম, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি শিরাজি সড়ক থেকে পবিত্র মাজার অভিমুখে শোকমিছিলের মধ্য দিয়ে শুরু হয়ে ‘ইনকিলাব-এ ইসলামি’ (ইসলামি বিপ্লব) চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
-
ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের খাদেমদের শোক মিছিল।
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিবি ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের খাদেমরা ইমাম হাসান আসকারি মসজিদ থেকে পবিত্র মাজার অভিমুখে একটি শোক মিছিল বের করেন।
-
শাহ চেরাগ (আ.)-এর মাজারে ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা
২৯শে সফর—আহমদ ইবনে মুসা শাহ-এ চেরাগ (আ.)-এর মাজার প্রাঙ্গণে ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে বিপুল সংখ্যক শোকাতুর মানুষের সমাগম ঘটে।
-
আয়াতুল্লাহ ফাজেল লানকারানির কার্যালয়-সংলগ্ন হোসাইনিয়াহ-তে ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়েছে+ছবিসহ।
কোম শহরে প্রয়াত আয়াতুল্লাহ ফাজেল লানকারানির কার্যালয়-সংলগ্ন হুসাইনিয়াহ-তে অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসার রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
-
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকীতে পবিত্র রাযাভি মাজারে ‘চাহার-পায়ে খানি’ (মঞ্চ-ভিত্তিক শোকগাথা পাঠ) অনুষ্ঠান।
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পবিত্র রাযাভি মাজারের ‘মহান নবী (সা.)’ প্রাঙ্গণে ‘চাহার-পায়ে খানি’ (একটি ছোট বেদির ওপর দাঁড়িয়ে পরিবেশিত ঐতিহ্যবাহী শোকগাথা বা স্তুতিপাঠ) শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।
-
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকীর শোকানুষ্ঠান।
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে, শোকানুষ্ঠান পালন ও শোকবার্তা নিবেদনের জন্য তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দারা আলোকোজ্জ্বল রাযাভি মাজারে সমবেত হন।
-
আহলে বাইত (আ.)-এর মহানুভব মহীয়সী নারীর মাজারে আলী ইবনে মুসার রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান।
সফর মাসের ২৯ তারিখে ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে— হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে 'আহলে বাইতের অনুরাগীরা হযরত ফাতেমা মাসুমা (সা.)-এর পবিত্র মাজারে উপস্থিত হয়ে ইমাম রেযা (আ.)-এর বোন হযরত ফাতেমা মাসুমার প্রতি শোক ও সমবেদনা নিবেদন করেন।
-
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজন- ইরাক।
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইরাকের আল-কাসিম শহরে ‘নাজরি’ (মানতের খাবার) প্রস্তুতকরণ।
-
সফর মাসের শেষ দশ দিনের জন্য পবিত্র রাযাভি মাজার কালো কাপড়ে আবৃত
সফর মাসের শেষ দশ দিনের আগমন এবং মহানবী (সা.), ইমাম হাসান-মুজতবা (আ.) ও ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী ঘনিয়ে আসার সাথে সাথে, ইমাম রেযা (আ.)-এর মাজারের প্রাঙ্গণ ও চত্বরগুলো কালো রঙের শোক-লিপি ও কালো আচ্ছাদনে সজ্জিত করা হয়েছে।
-
‘ ইমাম রেযা (আ.)-এর খাদেমদের কাফেলার পক্ষ থেকে বাইনুল-হারামাইনে শোকানুষ্ঠান।
আরবাঈন উপলক্ষে, ইমাম রেযা (আ.) খাদেমরা কারবালায় অবস্থিত ‘বাইনুল হারামাইন’—অর্থাৎ ইমাম হুসাইন (আ.) ও হযরত আবুল ফাযল আব্বাসের (আ.) পবিত্র মাজারদ্বয়ের মধ্যবর্তী আলোকিত পথ—পরিদর্শন করে এবং সেখানে শোক ও গুণকীর্তন অনুষ্ঠানের আয়োজন করে, যাতে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দারা অত্যন্ত উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
-
আজারবাইজান ও উজবেকিস্তানের তীর্থযাত্রীরা ইমাম রেযা (আ.)-এর মাজার যিয়ারত ও পরিদর্শন করেছেন।
আজারবাইজান ও উজবেকিস্তান প্রজাতন্ত্র থেকে আগত তীর্থযাত্রীদের একটি দল, ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজার যিয়ারত করেছেন, তারা ‘দারুল-রহমাহ’ প্রার্থনা কক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
-
ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে আল-মুস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরবাঈন কাফেলার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রাযাভি মাজারের ‘গাদির’ প্রার্থনা হলে আল-মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ‘আরবাঈন’ কাফেলার বিদায় উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-
আজারবাইজানি এক গ্রুপ ইমাম রেযা (আ.)-এর মাজার যিয়ারত করেন।
আজারবাইজান প্রজাতন্ত্রের একদল অনুরাগি, ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজার পরিদর্শন ও যিয়ারত করেন এবং ‘দারু-রহমাহ’ প্রার্থনা কক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
-
ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে আরবি-ভাষী নারীদের শোকসভা
হযরত রুকাইয়া (সা.আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আরবি-ভাষী নারীগণ একটি শোকানুষ্ঠানের আয়োজন করেন; রাযভি পবিত্র মাজারের ‘দারুল-রহমাহ’ প্রার্থনা-কক্ষে ‘অ-ইরানি যিয়ারতকারীদের ব্যবস্থাপনা বিভাগ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
-
ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে বিপ্লবের শহীদ নেতার স্মারক অনুষ্ঠান।
ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী (হা.ফা.)-এর পক্ষ থেকে বিপ্লবের শহীদ নেতার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। ১০ জুলাই ২০২৬ (১৯ তীর ১৪০৫) শুক্রবার রাতে পবিত্র রাজাভি মাজারের ‘মহান নবী (সা.)’ চত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে যিয়ারতকারী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
-
শহীদ নেতার সমাধি স্থান-দারুয-যিকর/ইমাম রেযা (আ.)-এর মাজার।
ইমাম রেযার (আ.) পবিত্র মাজারের ‘দারুয-যিকর’ প্রাঙ্গণে অবস্থিত ইসলামি বিপ্লবের শহীদ নেতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের সমাধিস্থল ।
-
ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রাযাভি পবিত্র মাজার পরিদর্শন করেছেন।
ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমদ সিদ্দিকী মাশহাদে ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
-
ইমাম রেযা (আ.)-এর জন্মবার্ষিকীতে ইমামের মাজারের পরিবেশ
ইমাম রেযা (আ.)-এর জন্মবার্ষিকী এবং মর্যাদার দশক উপলক্ষে ইমামের পবিত্র মাজার প্রাঙ্গণ ফুল ও আলো দিয়ে সজ্জিত করা হয় এবং তাঁর অনুরাগী ও ভক্তদের বিশাল জনতা উদযাপন ও আনন্দে মগ্ন থাকে।
-
ইমাম রেযা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম হুসাইন (আ.)-এর মাজার ফুলে সজ্জিত করা হয়েছে।
ইমাম আলী ইবনে মুসা আল-রেযা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে, ব্যাপক পুষ্পসজ্জা এবং সুন্দর তোড়া স্থাপনের মাধ্যমে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারটি জাঁকজমক ও আনন্দে এক বিশেষ রূপ ধারণ করেছে।
-
ইমাম রেযা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে অন্তঃ হারামাইন সজ্জিত করা হয়েছে।
ইমাম রেযা (আ.)-এর বরকতময় জন্মবার্ষিকী উপলক্ষে, বায়নুল হারামাইন- ইমাম হুসাইন ও হযরত আব্বাস আলাইহিমুস সালাম এর মধ্যবর্তি স্থানে- পতাকা ও অভিনন্দনসূচক ব্যানার স্থাপন করে এই পবিত্র স্থানের পরিবেশকে আনন্দ ও উল্লাসে ভরিয়ে তোলা হয়েছে।
-
মাশহাদে ঈদুল ফিতরের নামাজের দৃশ্য+ভিডিও
ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে মুমিন জনগণের বিশাল উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
-
ঈদুল ফিতরের নামাজের সময় জনতার অভূতপূর্ণ উপস্থিতি+ভিডিও।
ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে মুমিন জনগণের বিশাল উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
-
ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে সর্বোচ্চ নেতা
রবিবার সেহেরির সময় হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদতের সংবাদ শোনার পর মাশহাদের বেলায়াতী জনগন ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে উপস্থিত ও আহাযারী করেন।