(ABNA24.com) ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, আজ (রোববার) ইদলিবের ত্রোনবা এলাকা থেকে তুর্কি ও রুশ সেনারা যৌথভাবে টহল শুরু করে। এটি ছিল ইদলিবে সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি।
রাশিয়ার গণমাধ্যমের খবর অনুসারে, মস্কো কর্তৃপক্ষ যৌথ টহলের জন্য সেখানে মিলিটারি পুলিশ এবং সাঁজোয়া যান পাঠিয়েছে। টহলের জন্য তুরস্কও একটি নতুন সামরিক বহরে পাঠিয়েছে ওই অঞ্চলে।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল জানিয়েছিল, তুরস্ক অন্তত ২০টি সাঁজোয়াযানের একটি বহর পাঠিয়েছে যা এরইমধ্যে ইদলিবে পৌঁছেছে। গত ৫ মার্চ রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি হয় যার আওতায় ইদিলিবে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে।
.............
340