১৪ নভেম্বর ২০২০ - ১৪:২২
ইস্তাম্বুলে ১৯ দায়েশ সন্ত্রাসী আটক

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ১৯ দায়েশ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে তুরস্কের বিভিন্ন প্রদেশ থেকে ২৪০ জন দায়েশ সন্ত্রাসীকে আটক করা হল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ১৯ দায়েশ (আইএসআইএস) সন্ত্রাসীকে হামলা চালানোর আগে আটক করা হয়েছে। তুরস্কের পুলিশ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯টি এলাকার ১৬টি বাড়িতে পরিচালিত যৌথ অভিযানে ঐ সন্ত্রাসীদেরকে আটক করা হয়।

তুরস্কের এক দৈনিকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে: গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের সকলেই বিদেশী। তারা সিরিয়া ও ইরাকের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংঘর্ষে অংশগ্রহণ করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যেই তারা অবৈধভাবে তুরস্কে ঢুকেছিল।

বলাবাহুল্য, গত এক মাসে তুরস্কের বিভিন্ন প্রদেশ থেকে ২৪০ জন দায়েশ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।#176