আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এবারের নৌ মহড়ার নাম দেয়া হয়েছে আমান-২১। মহড়ায় ইরান পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে।
পাকিস্তানি নৌ বাহিনী জানিয়েছে, ৪৫ দেশের মধ্যে কয়টি দেশ তাদের যুদ্ধজাহাজ-সহ যোগ দেবে তবে কয়েকটি দেশ শুধুমাত্র প্রতিনিধিদল পাঠাবে।
২০০৭ সাল থেকে পাকিস্তানের নৌ-বাহিনী আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌ বাহিনীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল।
পাকিস্তানের পক্ষ থেকে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে বিভিন্ন দেশের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক তৈরি হচ্ছে। বিশেষ করে সমুদ্রগামী জাহাজ ও নৌরুটের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে এ মহড়া বিশেষ অবদান রাখে।#
342/