১৩ ফেব্রুয়ারি ২০২১ - ০৩:৩২
চরম পুষ্টিহীনতায় ভুগছে ইয়েমেনের অর্ধেক শিশু

জাতিসংঘের বিভিন্ন সংস্থার এক পরিসংখ্যানের ভিত্তিতে, পর্যাপ্ত মানবিক সহায়তা না থাকার কারণে ২০২১ সালে মৃত্যু হতে পারে ১০ লক্ষাধিক ইয়েমেনি শিশুর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জাতিসংঘ জানিয়েছে যে, ইয়েমেনের ৫ বছরের কম বয়সী শিশুদের অর্ধেক পুষ্টিহীনতায় ভুগছে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা না থাকার কারণে ২০২১ সালে ২০ লক্ষাধিক ইয়েমেনি শিশুর মৃত্যু হতে পারে।

জাতিসংঘের ঘোষণার ভিত্তিতে, দরিদ্র কিন্তু ভৌগলিক দিক থেকে কৌশলগত এ দেশটি চলমান যুদ্ধের কারণে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে। ইয়েমেন যুদ্ধে হাজারো  মানুষ নিহত এবং আহত হয়েছে। এছাড়া, দেশটির মোট জনগোষ্ঠীর বড় একটি সংখ্যা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), জাতিসংঘের শিশু তহবিল (UNICEF), বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই মর্মে সতর্ক করেছে যে, ইয়েমেনে চরম পুষ্টিহীনতা ২০২১ এদেশের ৫ বছরের কম বয়সী অর্ধেক শিশুর (প্রায় ২৩ লক্ষ) জীবন হুমকির মুখে ঠেলে দিতে পারে।

জাতিসংঘের সাথে সম্পৃক্ত এ সংস্থাসমূহ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, বর্তমানে ইয়েমেনি শিশুদের মধ্যে প্রায় ৪ লক্ষ শিশু পুষ্টিহীনতা ভুগছে। দ্রুত এই পুষ্টিহীনতা অবসানে ব্যবস্থা না নিলে তাদের মৃত্যু হতে পারে। এ পরিসংখ্যান ২০২০ সালের চেয়ে শতকরা ২২ ভাগ বেশী।

ঐ বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে প্রায় ২২ লক্ষ গর্ভবতী বা স্তন্যদানকারী মা পুষ্টিহীনতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।#176