২৫ ফেব্রুয়ারি ২০২১ - ১৫:৫৮
তারা খুবই দুঃখিত

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতার সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেয়ায় ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স গভীর দুঃখ প্রকাশ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এক যৌথ বিবৃতিতে গতকাল মঙ্গলবার দেশ তিনটি দাবি করেছে, সম্পূরক প্রটোকল বাস্তবায়নে সহযোগিতা স্থগিত করে ইরান আরো একবার পরমাণু সমঝোতা লঙ্ঘন করল। ইরানের এই সিদ্ধান্তকে বিপজ্জনক মন্তব্য করে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্পূরক প্রটোকল বাস্তবায়নের জন্য তেহরানের ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করবে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরানকে প্রটোকল বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত বাদ দেয়ার আহ্বান জানাচ্ছি আমরা।” 

সোমবার মধ্যরাত থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করেছে। এই প্রটোকলের আওতায় আন্তর্জাতিক  আণবিক শক্তি সংস্থা বা আইএইএ  ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারে।

গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদে একটি বিল পাস করা হয় যাতে বলা হয়েছে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ইরান সরকার আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সম্পূরক প্রটোকল স্থগিত করবে।#

342/