৪ মার্চ ২০২১ - ০৩:০৬
ফিলিস্তিনী কিশোরের ৪ বছরের কারাদণ্ড

রামাল্লাহ’র পশ্চিমে অবস্থিত ‘আল-মাদিয়াহ’ গ্রামের বাসিন্দা ফিলিস্তিনী কিশোর ‘রামেজ হামুদা’কে ৪ বছর কারাদণ্ড দিয়েছে জায়নবাদী আদালত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রামাল্লাহ’র পশ্চিমে অবস্থিত ‘আল-মাদিয়াহ’ গ্রামের বাসিন্দা এক ফিলিস্তিনী কিশোর (১৫) কে ৪ বছর কারাদণ্ড দিয়েছে ইসরাইলি আদালত।

ফিলিস্তিনী বন্দি ও মুক্তিপ্রাপ্তদের বিষয়ক কমিটি জানিয়েছে, জায়নবাদী ইসরাইলের ‘লোড’ শহরে অবস্থিত কেন্দ্রীয় আদালত ফিলিস্তিনী কিশোর ‘রামেজ হামুদা’কে ৪ বছর কারাদণ্ড দিয়েছে। রামেজ রামাল্লাহ’র পশ্চিমে অবস্থিত আল-মাদিয়া গ্রামের বাসিন্দা।

এক প্রেস ব্রিফিংয়ে ঐ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে, রামেজকে ২০১৯ সালে রামাল্লাহ’র পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘মাকাবিম’ ইহুদি বসতির কাছাকাছি একটি স্থান থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এরআগে, এক প্রতিবেদনে, দখলকৃত ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের প্রতিবেদককে জায়নবাদী ইসরাইল কর্তৃক আটককৃত ফিলিস্তিনী শিশুদের অবস্থার বিষয়ে সতর্ক করেছিল গ্লোবাল মুভমেন্ট ফর ডিফেন্স অব চিলড্রেন।

আন্তর্জাতিক এ সংস্থার ঘোষণার ভিত্তিতে, জায়নবাদী ইসরাইলের কারাগার বিষয়ক অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গতবছর আগস্ট মাসের শেষ নাগাদ ইসরাইলি কারাগারে মোট ১৫৩ জন ফিলিস্তিনী শিশু-কিশোর আটক ছিল।#176