আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গাজা উপত্যকা বরাবর ইহুদিবাদী ইসরাইল লোহার এই দেয়াল নির্মাণ করেছে। ইসরাইল গত সপ্তাহে দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়ে বলেছে, মাটির নিচে এবং মাটির উপরে এই দেয়াল নির্মাণ করার কারণে হামাস ইসরাইলের আর কোনো ক্ষতি করতে পারবে না। ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, প্রযুক্তিগতভাবে এই দেয়াল খুবই উন্নত এবং হামাসের সুড়ঙ্গ পথ নির্মাণের কার্যক্রম সফলভাবে বাধা দেবে এই দেয়াল।
২০১৪ সালে ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকায় আগ্রাসন চালায় তখন হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ পথ ব্যবহার করে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়েছিলেন।
ইসরাইলের এই দেয়ালের ফলে এটি নিশ্চিত হয়ে গেল যে, গাজার ২০ লাখ মানুষ এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারের বাসিন্দা।
দেয়াল সম্পর্কে জাতিসংঘ মন্তব্য করেছে যে, ইসরাইলি পদক্ষেপের কারণে গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সেখানকার জনগণের অবস্থা আরো খারাপ হবে।#
342/