বোরেল বলেন, অর্থবহ একটি পরিবেশ সৃষ্টি হলেই শুধুমাত্র কূটনীতির পথে ফেরা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তবে এই অর্থবহ পথ বলতে তিনি কি বুঝিয়েছেন তা পরিষ্কার নয়। পাশাপাশি তিনি কূটনৈতিক সমাধানের কথা এমন সময় বলছেন যখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনের সেনাদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং ইউক্রেন সরকারকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
বোরেল তার ব্লগ পোস্টে আরো লিখেছেন, "আমরা ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সমর্থন দেয়ার কৌশল জোরদার করব যাতে রাশিয়ার উপর চাপ সৃষ্টি হয়। এজন্য আমরা আরো নিষেধাজ্ঞা আরোপ করব এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদেরকে সমর্থন জানাবো।"
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের জন্য যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়া হচ্ছে তার প্রতিও সমর্থন জানিয়েছেন বোরেল। গতকালের ব্লগ পোস্টে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের এ কূটনীতিক চলমান সংঘাতে রাশিয়াকে পরাজিত করার আকাঙ্খাও ব্যক্ত করেছেন।#
342/