চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই বলেন, “একথা আরো একবার প্রমাণ হলো যে, আমেরিকা হচ্ছে বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং তারাই আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারিগর।”
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা বহুবার নিজের স্বার্থে অন্য অনেক দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে অথবা সংঘাত বাঁধিয়ে দিয়েছে যাতে পিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে এবং নিরাপরাধ মানুষ উদ্বাস্ত হয়েছে।
গত শুক্রবার আমেরিকা ৮৫৮ বিলিয়ন ডলারের সামরিক বাজেট পাস করেছে যাতে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। মার্কিন এই পদক্ষেপকে চীন ধারাবাহিক উসকানির অংশ হিসেবে দেখছে। চীন বলেছে, আমেরিকার এই পদক্ষেপ তাইওয়ান প্রণালী এলাকার শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে অচল করে তুলবে এবং চীন-মার্কিন সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে।#
342/