১ জুলাই ২০২৩ - ১৮:০৮
ইরাকে আইএসআইএসে’র বিচারক গ্রেপ্তার

ইরাকের সন্ত্রাসবিরোধী সংস্থা দেশটির কুর্দিস্তান অঞ্চলের সুলায়মানিয়াহ প্রদেশে অভিযান চালিয়ে আইএসআইএসের একজন বিচারককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।

 

 আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের সন্ত্রাসবিরোধী সংস্থা দেশটির কুর্দিস্তান অঞ্চলের সুলায়মানিয়াহ প্রদেশে অভিযান চালিয়ে দায়েশের (আইএসআইএস) একজন বিচারককে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে।

ইরাকের সরকারী বার্তা সংস্থা জানিয়েছে, সন্ত্রাসবিরোধী সংস্থার বিবৃতিতে বলা হয়েছে যে, আইএসআইএসের বিচারক হিসাবে পরিচিত জনৈক ব্যক্তিকে সুলায়মানিয়ার সন্ত্রাসবিরোধী রেজিমেন্টের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী আইএসআইএস এবং এর পলাতক সদস্যদের পুনঃউত্থান রোধ নিশ্চিত করতে সারা দেশে আইএসআইএস বিরোধী চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য, বাগদাদ, সালাদিন, দিয়ালা, কিরকুক, নেইনাভা, আল-আনবারসহ ইরাকের অন্যান্য প্রদেশে  এখনও আইএসআইএসের অবশিষ্ট সদস্যরা সক্রিয় রয়েছে।#176S