২০ অক্টোবর ২০১৫ - ০২:০৭
সিরিয়ায় এবার কিউবান সেনা

আবনা ডেস্ক : সিরিয়ায় এবার রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে কিউবার সৈন্যরা।

কিউবার নেতা কাস্ত্রোর ভাইদের সঙ্গে মস্কোর সুসম্পর্কই কিউবাকে সিরিয়া যুদ্ধে অংশগ্রহনে উৎসাহিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ।
কিউবা এবারই যে রাশিয়ার জন্য যুদ্ধ করছে তা নয়। এর আগে ৭০-৮০ দশকে আফ্রিকার এঙ্গোলায় রাশিয়ার সাহায্যার্থে অর্ধলক্ষাধিক সৈন্য পাঠিয়েছিল কিউবা।