৫ নভেম্বর ২০১৫ - ০১:০০
মিশরে আত্মঘাতী হামলায় নিহত ৬

মিশরের আল আরিস শহরে পুলিশ সদস্যদের একটি ক্লাব লক্ষ করে চালানো গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন।

আবনা ডেস্ক: মিশরের আল আরিস শহরে পুলিশ সদস্যদের একটি ক্লাব লক্ষ করে চালানো গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন।
তবে হামলাটি আত্মঘাতী ছিল জানিয়ে আইএসআইএলের সিনাই প্রদেশ শাখা এর দায় স্বীকার করেছে।
বুধবারের এই হামলায় আরো ১০ জন আহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে।
২০১৩ সালে সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে দেশটিতে জঙ্গি হামলায় কয়েকশত সেনা ও পুলিশ নিহত হয়েছেন। সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।
সেনাবাহিনীর সাবেক প্রধান ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ইসলামপন্থি জঙ্গিদের মিশরের জন্য ভয়াবহ হুমকি বলে বর্ণনা করেছেন।#