২ মে ২০১৬ - ১১:১৯
তুরস্কে গাড়ীবোমা বিস্ফোরণ, ২৯ জন হতাহত

তুরস্কের দক্ষিন-পূর্ব অঞ্চলে বোমা বিস্ফোরণে ২৯ জন হতাহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: তুরস্ক সেনাবাহিনী ও শৃঙ্খলা রক্ষী বাহিনী’র গাড়ী যাতায়াতের পথে গাড়ীবোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছে।

কিছু কিছু গণমাধ্যম জানিয়েছে, ঐ বিস্ফোরণে ১ বা ৩ জন নিহত হয়েছে।

দিয়ার বাকার শহরে তুরস্কের প্রধানমন্ত্রী আহমাদ দাউদ উগলু’র সফরের পূর্বে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

উল্লেখ্য, তুরস্কে বিগত কয়েক মাস যাবত বিভিন্ন ভয়াবহ বিস্ফোরণের কারণে সতর্ক অবস্থায় রয়েছে দেশটির শৃঙ্খলা রক্ষী বাহিনী। গত ১৯শে মার্চ ইস্তাম্বুলে এক ভয়াবহ বিস্ফোরণে ৪ বিদেশী পর্যটক নিহত এবং অপর ৩০ জন আহত হয়। এর ৬ দিন আগে রাজধানী আনকারায় এক গাড়ীবোমা বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়।#