১৫ আগস্ট ২০১৬ - ১২:৫০
গীর্জা থেকে ইসলামি কেন্দ্র

আয়াতুল্লাহ সিস্তানি’র প্রতিনিধির উপস্থিতিতে ব্রিটেনের পিটারবার্গ শহরে উদ্বোধন হয়েছে ‘ইমাম রেজা (আ.)’ ইসলাম কেন্দ্রের।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ব্রিটেনের রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত পিটারবার্গ শহরের একটি গীর্জা ইসলামি কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে।

প্রায় ১৫০০ শিয়া মুসলিম এ শহরে বসবাস করেন। শহরে আরো একটি ইসলামি কেন্দ্র থাকলেও ধর্মীয় অনুষ্ঠানাদির জন্য উপযুক্ত একটি কেন্দ্রের প্রয়োজন ছিল। তাই এ অঞ্চলের শিয়ারা একটি পুরোনো গীর্জা কিনে নেন।

ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর জন্মবার্ষিকীর সমসময়ে পিটারবার্গের শিয়াদের নতুন ইসলামি কেন্দ্র ইউরোপে আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি’র প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমী মুর্ত্তাজা কাশ্মিরী’র উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে। ‘ইমাম রেজা (আ.) এর পবিত্র নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে।

‘ইসলামিক থট্‌স’ সেন্টারের প্রধান হুজ্জাতুল ওয়াল মুসলিমীন ‘মাকবুল হুসাইন আলাউই’ এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।#