২৪ আগস্ট ২০১৬ - ০০:৫৭
বাগদাদে বোম বিস্ফোরণ ; হতাহত ৯

বাগদাদের ‘আল-আমিন’ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় শহীদ হয়েছেন ২ ইরাকি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকের রাজধানী বাগদাদে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরাকি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে, বাগদাদের পূর্বাঞ্চলীয় আল-আমিন এলাকার একটি বাজারের কাছে ঘটানো বিস্ফোরণে অন্তত ২ জন ইরাকি শহীদ এবং অপর ৭ জন আহত হয়েছেন।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে নেয়ার পাশাপাশি ঘটনাস্থলের আশেপাশে আর কোন বোমা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।

বাগদাদের বাজারগুলোতে বোমা বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের (আইএসআইএল) প্রতিদিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোন না কোন বাজারে বিস্ফোরণের খবর প্রচার করে থাকে ইরাক গণমাধ্যম।

অন্য সকল অঞ্চল থেকে বাগদাদেই বেশী বিস্ফোরণ ঘটায় ওয়াহাবি ও সালাফি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী এ গোষ্ঠির সদস্যরা। আর এ সকল বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। প্রতিদিন দায়েশ সন্ত্রাসী গোষ্ঠির বর্বর ও অমানবিক এ সকল বিস্ফোরণে বহু লোক প্রাণ হারায় বা আহত হয়।#