আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হাউজা ইলমিয়া’র শীর্ষস্থানীয় উস্তাদ, পবিত্র কুরআন ও আহলে বাইত (আ.) এর শিক্ষার প্রচারক, বেলায়েত ও ইমামতের প্রতিরক্ষায় আত্মনিবেদক, বিপ্লবী আলেম প্রজন্ম গড়ে তোলার কারিগর আয়াতুল্লাহ আল্লামা ‘মুহাম্মাদ তাকি মিসবাহ ইয়াজদি’ ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন যাবত রোগাক্রান্ত থাকার পর আজ শুক্রবার ১ ডিসেম্বর ২০২১ স্থানীয় সময় (ইরান) সন্ধ্যায় ৮৬ বছর বয়সে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন।
মরহুম আয়াতুল্লাহ ইয়াজদি ১৯৯৭ সাল থেকে ২০১২ সাল নাগাদ আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ছিলেন স্বনামধন্য দার্শনিক, হাওযা ইলমিয়া কোমে’র জামেয়ে মুদার্রেসীনের সদস্য, গার্ডিয়ান কাউন্সিলে জনগণের প্রতিনিধি, ইমাম খোমেনি (রহ.) শিক্ষা ও গবেষণা বিষয়ক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন বিষয়ে বহু সংখ্যক বিখ্যাত গ্রন্থ রচনার পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিষয়ভিত্তিক পত্রিকা তাঁর তত্ত্বাবধানে প্রকাশিত হত।#176