২৮ ফেব্রুয়ারী ২০২৬ - ২৩:১৭
ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে ফেরেশতাদের মেহমানি

ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে প্রথম বছরের রোজাদারদের জন্য ইফতার আয়োজন

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে ইফতারের টেবিলে নবনিযুক্ত কিশোর ছাত্রীদের আমন্ত্রণপত্র প্রদান করেন; ধর্মীয় বাধ্যবাধকতার সূচনাকে সম্মান জানাতে এবং আধ্যাত্মিক ও ভিন্ন পরিবেশে এই কিশোরীদের প্রথম রোজার অভিজ্ঞতা লিপিবদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানটি প্রস্তুত করা হয়।

এই আধ্যাত্মিক অনুষ্ঠানে রোজা রাখার প্রথম বছরে পা দেওয়া ছাত্রীদের - প্রথম রোজাদার- ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে মেহমান করা হয়।

এই আয়োজনে ছাত্রীরা ইফতারে অংশ নিয়ে ইমামের ভালবাসা ও রহমতের ছোঁয়া অনুভব করে। এটি রমজানের আধ্যাত্মিক পরিবেশে শিশু-কিশোরদের মধ্যে কুরআনী ও আহলে বাইত (আ.)-এর প্রতি ভালোবাসা ও অনুরাগ বাড়ানোর একটি সুন্দর উদ্যোগ। 

ইমাম রেযা (আ.)-এর পবিত্র মাজারে প্রথম বছরের রোজাদারদের জন্য ইফতার আয়োজন+ছবি

Tags

Your Comment

You are replying to: .
captcha