আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জনাব কালিবফ নিজের এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, “ট্রাম্প আগে বলেছিল তেলের দাম খুব বেশি বাড়বে না। কিন্তু দাম বেড়ে যাওয়ার পর এখন বলছে, শিগগিরই তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা হবে।”
ইরানের পার্লামেন্ট স্পিকার কালিবফের দাবি, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিভ্রান্তিকর কল্পনার পেছনে ছুটতে গিয়ে ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থই নয়, বরং পুরো অঞ্চল এবং বিশ্বের অন্যান্য দেশের স্বার্থও ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “আপনারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) যুদ্ধ শুরু করেছেন, কিন্তু এর সমাপ্তি ঘটাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।”
Your Comment