১৩ মার্চ ২০২৬ - ১৪:৪৮
আগ্রাসীদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে

 লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোন আলাপে কালিবফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইরান যে পদক্ষেপ নিয়েছে তা অব্যাহত থাকবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোন আলাপে কালিবফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইরান যে পদক্ষেপ নিয়েছে তা অব্যাহত থাকবে ।


তিনি লেবাননের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘অপরাধী জায়নিস্ট শাসনের’ আগ্রাসনের মুখে লেবাননের পাশে ইরান সবসময় থাকবে। তিনি এই সংকটময় সময় পার হতে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা ও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।

Tags

Your Comment

You are replying to: .
captcha