আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের প্রতিবাদকারী জনতা ইরানের স্কুলে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। তারা স্কুলের নিহত শিক্ষার্থীদের স্মরণে নিজেদের পিঠের ব্যাগ মাটিতে রাখেন। বিক্ষোভকারীরা ইরান ও ফিলিস্তিনের পতাকা হাতে করে মিছিল করে এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
ইসরয়েল মার্কিন হামলার বিরুদ্ধে জাপানের জনগণের প্রতিবাদ বিক্ষোভ
জাপানের রাজধানী টোকিওতে একদল জনতা মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। তারা ইরানের পতাকা হাতে করে ইরানে ইসরায়েল মার্কিন হামলার বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে এর নিন্দা জানায়।
প্রতিবাদকারীরা ইরানের জনগণের সাথে সংহতি প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান। একই সাথে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিন সৃষ্ট সহিংসতা বিস্তার রোধে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ারও দাবি জানানা।
জাপানের যুদ্ধ বিরোধী আন্দোলনকারীরা ইরানের নতুন সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর ছবি হাতে রাস্তায় নামে এবং তার প্রতি সমর্থন ঘোষণা করে।
Your Comment