১ জুন ২০২৬ - ০৭:৩২
যুক্তরাষ্ট্র: চুক্তি না করলে আবারও ইরানে হামলার জন্য আমরা প্রস্তুত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগায় লা ডায়ালগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছে, আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলে: “প্রয়োজন হলে আবার অভিযান শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত।”



হেগসেথ আরও বলে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার পর্যাপ্ত এবং বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে মোতায়েনকৃত সামরিক সক্ষমতাও শক্তিশালী অবস্থানে রয়েছে। হেগসেথ জোর দিয়ে বলে, ইরান ইস্যুতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।

তার ভাষায়, “আমরা একই সময়ে দুটি কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত সম্প্রসারণ করছি, যাতে খুব শিগগিরই দ্বিগুণ, তিনগুণ এমনকি চারগুণ বেশি গোলাবারুদ উৎপাদন করা সম্ভব হয়।”

Tags

Your Comment

You are replying to: .
captcha