৯ এপ্রিল ২০২৬ - ২২:৩১
নিজ দেশেই বিচারের মুখোমুখি নেতানিয়াহু

ফের শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতি মামলার বিচার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জানা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর বিচার কার্যক্রম শুরু হয়।


ইসরায়েলের আদালতের এক মুখপাত্র নেতানিয়াহুর বিচার শুরুর এ তথ্য জানিয়েছে।


আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‌‌জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মামলার শুনানি শুরু হবে। 

এই মামলার শুনানি প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে বলে জানা যায়। ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

২০১৯ সালে কয়েক বছরের তদন্ত শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়। 

Tags

Your Comment

You are replying to: .
captcha