১৯ জুলাই ২০২৬ - ০৬:৫৯
যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি

ইরানের খাতামুল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘কঠোর ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন,  ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

 জেনারেল আলী আবদুল্লাহি আরও বলেন, ‘যেকোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে।’

তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, ইরানের সামরিক বাহিনী, সরকার ও জনগণের মধ্যে ঐক্য আরও শক্তিশালী করা হবে। সামরিক সংঘাতে একের পর এক ব্যর্থতার পর শত্রু এখন জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশটির জনগণের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি। মেজর জেনারেল  যুক্তরাষ্ট্রকে আগের সংঘাতগুলোর তুলনায় আরও ‘বেশি মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha